সম্প্রতি রাজধানীর উত্তরায় চলন্ত প্রাইভেট কারের ওপর বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের গার্ডার পড়ে পাঁচজন নিহত হন। প্রায় এক দশক ধরে চলা ব্যস্ত এই সড়কে যান চলাচল স্বাভাবিক রেখে দিনের পর দিন ঝুঁকি নিয়েই এই প্রকল্পের উড়ালসড়কের কাজ চলেছে। জানমালের নিরাপত্তায় কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, সড়কের মাঝখানে একটার ওপরে আরেকটা স্তূপ করে গার্ডার রাখা। প্রকল্পের কাজের এলাকা ঘিরে কোনোরকম নিরাপত্তাবেষ্টনী নেই। বিভিন্ন জায়গায় নির্মাণসামগ্রী ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে। কংক্রিটের স্ল্যাব থেকে লোহার রড বেরিয়ে রয়েছে। সড়কে বালুর স্তূপ ঢেকে রাখা হয়নি। ছবিগুলো ১৬ ও ১৭ আগস্ট তোলা।