জরাজীর্ণ যোগীর ভবন মন্দির

বগুড়ার কাহালু উপজেলার একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা যোগীর মন্দির। ৮৮৪ সালের দিকে নির্মিত মন্দিরের রয়েছে চমকপ্রদ ইতিহাস। জনশ্রুতি আছে, বাংলার কিংবদন্তি নায়িকা বেহুলার মৃত স্বামী লখিন্দর এখানকার কানুচ কূপের পানির মাধ্যমে জীবন ফিরে পেয়েছিলেন। এখানে একটি আশ্রম, চারটি মন্দির, কানুচ কূপ ও অগ্নিকুণ্ড ঘর রয়েছে। তবে অযত্ন আর অবহেলার কারণে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে এই প্রত্নতাত্ত্বিক স্থাপনা। যোগীর ভবন নিয়ে এবারের ছবির গল্প।

সংরক্ষিত পুরাকীর্তি নষ্ট বা ক্ষতি না করার বিজ্ঞপ্তি টানিয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ।
সংরক্ষিত পুরাকীর্তি নষ্ট বা ক্ষতি না করার বিজ্ঞপ্তি টানিয়েছে প্রত্নতত্ত্ব বিভাগ।
অযত্ন আর অবহেলায় দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে অগ্নিকুণ্ড ঘর।
ইতিহাসের সাক্ষী হয়ে এখনো ঠায় দাঁড়িয়ে আছে সর্বমঙ্গলা মন্দির।
সর্বমঙ্গলা মন্দিরের প্রবেশদ্বার।
ধ্বংস হয়ে যাচ্ছে টেরাকোটায় কাজ করা কালভৈরবী মন্দির।
দৃষ্টিনন্দন কালীমাথা মন্দিরের প্রবেশদ্বার।
সংরক্ষণ না করায় দিন দিন মন্দিরগুলো ধ্বংস হয়ে যাচ্ছে।
মন্দিরের ঠিক উত্তর ধারে রয়েছে কানুচ কূপ।
পূজা অর্চনার জন্য নতুনভাবে নির্মাণ করা শিবমন্দির।
আগের শিবমন্দিরে ঢোকার প্রবেশদ্বার এখনো দাঁড়িয়ে আছে।