ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন প্রার্থীরা

উৎসবের আমেজে সারা দেশে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার। বিভিন্ন দলের নেতারা যোগ দিচ্ছেন জনসভায়, প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। দেশের বিভিন্ন স্থান থেকে পাঠানো নির্বাচনী প্রচার ও ভোট চাওয়ার আবেদন নিয়ে এই ছবির গল্প—

ব্যানারে ব্যানারে ঢেকে গেছে শাপলা চত্বরের শাপলার ভাস্কর্য। শাপলা চত্বর, রংপুর, ২ ফেব্রুয়ারি, ২০২৬
ছবি: মঈনুল ইসলাম
জনসভায় আসা মানুষদের সামনে নিজ দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রভাতী স্কুলের মাঠ, খুলনা, ২ ফেব্রুয়ারি, ২০২৬
লাকসাম স্টেডিয়ামে নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। লাকসাম, কুমিল্লা, ২ ফেব্রুয়ারি, ২০২৬
সিলেট-১ আসনে বিএনপির প্রার্থী খন্দকার আবদুল মুক্তাদিরের পক্ষে ভোট চেয়ে প্রচার চালান সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সিলেট-৪ আসনের বিএনপির প্রার্থী আরিফুল হক চৌধুরী। আম্বরখানা, সিলেট, ২ ফেব্রুয়ারি, ২০২৬
নিজের নির্বাচনী সভায় বক্তব্য দিচ্ছেন ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢোলারহাট, ঠাকুরগাঁও, ২ ফেব্রুয়ারি, ২০২৬
‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে নীলফামারী-২ সদর আসনের ছয় প্রতিদ্বন্দ্বী প্রার্থী। সুশাসনের জন্য নাগরিকের (সুজন) উদ্যোগে এ অনুষ্ঠান হয়। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর, নীলফামারী, ২ ফেব্রুয়ারি, ২০২৬
গোপালগঞ্জে পথসভায় বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। বাইপাস সড়ক, গোপালগঞ্জ, ২ ফেব্রুয়ারি, ২০২৬
ফেনী-২ (সদর) আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মোহাম্মদ মজিবুর রহমান ভূঞা। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে, ফেনী, ২ ফেব্রুয়ারি, ২০২৬
নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। উপশহর কলেজ মাঠ, যশোর, ২ ফেব্রুয়ারি, ২০২৬
নির্বাচনী প্রচারে বরিশাল-৫ (সদর-সিটি) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ডিসি ঘাট, বরিশাল, ২ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর–৩ (সদর) আসনে নিজের পক্ষে গণসংযোগ করেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের। বেতপট্টি, রংপুর, ২ ফেব্রুয়ারি, ২০২৬