ডিমের চরে সৌন্দর্য

বঙ্গোপসাগরের বুক ছুঁয়ে থাকা সুন্দরবনের এক মায়াবী ও নির্জন প্রান্তর—ডিমের চর। বিস্তীর্ণ বালুকাবেলা, সাগরের ঢেউয়ের ছন্দ আর ম্যানগ্রোভ বনভূমির সুনসান নীরবতা যেখানে এসে একসঙ্গে মিশেছে। সূর্য যখন ধীরে ধীরে পশ্চিম আকাশে ঢলে পড়ে, তখন ডিমের চরে নেমে আসে এক অন্য রকম সৌন্দর্য। সম্প্রতি সুন্দরবনের এই শান্ত রূপের কিছু খণ্ডচিত্র নিয়ে ছবির গল্প—

ডিমের চরে নেমেই হয়তো দেখা হতে পারে উড়ে যাওয়া মদনটাক পাখি
ডিমের চরে নেমেই হয়তো দেখা হতে পারে উড়ে যাওয়া মদনটাক পাখি
জেলেদের এমন মাছ ধরার অনেক ট্রলার চোখে পড়বে
এ মৌসুমে দেখা যাবে খণ্ড খণ্ড কাঁশবন
সৈকতে দেখা যায় লাল কাঁকড়া
এমন অনেক ঝোপালো গাছ এক মায়াবী পরিবেশ তৈরি করে রেখেছে
তীরে এসে মিশে যায় সমুদ্রের ঢেউ
সৈকতে গোধূলি
সমুদ্র থেকে শেষ বিকেলে ফিরছে মাছ ধরার ট্রলারগুলো
আলো থাকতে থাকতে পর্যটকদের জাহাজে ফেরার তাড়া
সন্ধ্যা নামলেই তীরে এভাবে মাছ ধরার ট্রলারগুলো কাছাকাছি নোঙর করা থাকে