বান্দরবানে বৌদ্ধধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন ৩২তম মহাপ্রবজ্জ্যা উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য পিণ্ডচারণ। দ্য ওয়ার্ল্ড বুদ্ধ শাসন সেবক সংঘের আয়োজনে সকালে সাড়ে তিন শতাধিক নবপ্রবজ্জিত ভিক্ষু, শ্রমণ ও মেশিলারা সারিবদ্ধভাবে হেঁটে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পথে পথে ভক্তরা ভক্তিভরে চাল, নগদ অর্থ, খাদ্য ও নানা দানসামগ্রী প্রদান (পিণ্ডদান) করেন। কাঁসর ও শঙ্খধ্বনি, মারমাদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র আর ভক্তদের অংশগ্রহণে পুরো শহরে সৃষ্টি হয় শান্ত, শৃঙ্খলাবদ্ধ এক আধ্যাত্মিক পরিবেশ। এসব নিয়েই এই ছবির গল্প।