সনাতন ধর্মাবলম্বীদের শ্যামাপূজা ও দীপাবলি উৎসব ছিল গতকাল রোববার। এ উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় প্রদীপ প্রজ্বালন এবং ফুল দিয়ে বাড়িঘর ও মন্দিরের আঙিনা সাজানো হয়। এসব আচার–আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সবার মঙ্গল কামনা করা হয়। নানা রকম তারাবাতি ও আতশবাজি ফাটিয়ে খেলায় মেতে ওঠে তরুণ–তরুণীরা। ছবিগুলো গতকাল তোলা।