ঢাকার গুরুত্বপূর্ণ দুই সবুজ পরিসর সোহরাওয়ার্দী উদ্যান ও রমনা পার্ক। পাশাপাশি অবস্থান হলেও রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় রয়েছে স্পষ্ট পার্থক্য। সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন উন্নয়নকাজ, খোঁড়াখুঁড়ি, পড়ে থাকা নির্মাণসামগ্রী ও অপরিচ্ছন্ন পরিবেশে নষ্ট হচ্ছে পার্কের স্বাভাবিক সৌন্দর্য ও ব্যবহারযোগ্যতা। কোথাও জমে আছে পানি, কোথাও পড়ে আছে বড় পাইপ ও নির্মাণসামগ্রী। অন্যদিকে নিয়মিত পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের কারণে রমনা পার্কে রয়েছে পরিচ্ছন্ন পরিবেশ, সবুজ গাছপালা, জলাশয় ও হাঁটার উপযোগী পথ। নগরের মানুষের জন্য উন্মুক্ত দুটি গুরুত্বপূর্ণ পার্কের এই বৈপরীত্য নগর ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের পার্থক্যকেই তুলে ধরে।
