ধূসর বুড়িগঙ্গার পানি

শীতকালে বুড়িগঙ্গার পানি কমতে থাকে। এতে নদীর আসল চেহারা বেরিয়ে আসে। তবুও কালো ও দুর্গন্ধযুক্ত পানিতে মাঝি নৌকা চালাচ্ছেন। নদীর ধারেই কাপড় ধোয়ার কাজে ব্যস্ত ধোপারা। ময়লা–আবর্জনার স্তূপে চর জেগে উঠছে কোথাও কোথাও। কামরাঙ্গীরচরে বুড়িগঙ্গার শাখা খাল ও বুড়িগঙ্গা নদী ঘুরে সম্প্রতি ছবিগুলো তোলা।

নদী পার হওয়ার জন্য কাঠের সিঁড়ি বেয়ে নৌকায় উঠছেন যাত্রীরা
নদী পার হওয়ার জন্য কাঠের সিঁড়ি বেয়ে নৌকায় উঠছেন যাত্রীরা
যাত্রীর অপেক্ষায় সারি সারি নৌকা
ছবি দেখে মনে হচ্ছে, কোনো নালার মধ্যে নৌকা বেয়ে চলেছেন মাঝি
কুচকুচে কালো পানিতে চলছে নৌকা
খেয়াঘাটে ব্যস্ততা বাড়ছে
পানিতে তীব্র দুগ৴ন্ধ। তাই মাস্ক পরে নৌকায় বসে আছেন যাত্রীরা
ময়লা–আবর্জনার স্তূপে বুড়িগঙ্গার বুকে চর জেগে উঠেছে কোথাও কোথাও
নোংরা পানিতেই কাপড় ধোয়ার কাজ চলছে ধোপাদের
সাদা কাপড় কালো পানি, এর মধ্যেই পরিষ্কারের চেষ্টা
বাঁশের খুঁটিতে কাপড় ঝুলিয়ে রোদে শুকাতে দেওয়া হয়েছে
বুড়িগঙ্গা পাড়ের চিরায়ত দৃশ্য
ব্যবহারের জন্য দুর্গন্ধযুক্ত পানি বালতিতে নেওয়া হচ্ছে