প্রকৃতিতে এখন শরৎকাল চলছে। তবে এখনই হালকা শীতের আগমনী বার্তা দেখা দিয়েছে। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে মেঘের সাদা চাদরে ঢেকে থাকা পাহাড়গুলো ধীরে ধীরে দৃশ্যমান হয়ে ওঠে। কখনো সূর্যের সোনালি আলো মেঘ ভেদ করে পাহাড়ের গায়ে ঢলে পড়ে; কখনো কুয়াশা ও মেঘে হারিয়ে যায় সবুজ পাহাড়ের সারি। বান্দরবানের বিভিন্ন এলাকা থেকে ছবিগুলো সম্প্রতি তোলা।
