খেত থেকে টমেটো তুলছেন চাষিরা। শীতের মৌসুম শুরু হওয়ার পর থেকে এসব টমেটো বাজারে আসতে শুরু করে। টমেটো তোলার জন্য প্রতিটি খেতে এখন চাষিদের ব্যস্ত সময় কাটছে। মানভেদে প্রতি কেজি টমেটো ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি করছেন চাষিরা। তবে খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৭০ টাকায়। দাম কিছুটা পড়তি হলেও ভালো ফলনে সন্তুষ্ট চাষিরা। সম্প্রতি সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়নের ফাগইল গ্রাম থেকে তোলা।
