ডাকসু নির্বাচনে নতুন ভোটার ও প্রার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। এবারের নির্বাচনে অনেক শিক্ষার্থী এই প্রথম ভোট দিচ্ছেন। নতুন ভোটার ও প্রার্থীদের নিয়ে ছবির গল্প

ডাকসু নির্বাচনে ভোট দেওয়া নতুন ভোটাররা হাতে লেগে থাকা অমোচনীয় কালী দেখাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে
ছবি : তানভীর আহাম্মেদ
ডাকসু নির্বাচনে প্রথমবার ভোট দেওয়ার পর উচ্ছ্বসিত শিক্ষার্থীরা
টিএসসি কেন্দ্রে ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা
ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেলে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে ভোটারদের শুভেচ্ছা জানাচ্ছেন
সুফিয়া কামাল হলের কেন্দ্রে ছাত্রীরা ভোট দিচ্ছেন
টিএসসিতে উমামা ফাতেমার সঙ্গে ভোটাররা ছবি তুলছেন
শারীরিক শিক্ষাকেন্দ্রের ভোটকেন্দ্রে হুইলচেয়ারে এসেছেন প্রতিরোধ পর্ষদের জিএস পদপ্রার্থী মেঘমল্লার বসু
ডাকসু নির্বাচনে ভোট প্রদানের পর ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে অমোচনীয় কালি দেখাচ্ছেন এক নতুন ভোটার
ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজকেন্দ্রে ভোট দেওয়ার পর সেলফি তুলছেন নতুন ভোটাররা