তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে বৃহস্পতিবারও গাজীপুরের তিনটি এলাকায় বিক্ষোভ হয়েছে। সাভারের আশুলিয়ায়ও পুলিশ-শ্রমিকের অবস্থানে সড়কে উত্তেজনা তৈরি হয়। শ্রমিকদের হামলা ভাঙচুরের মধ্য দিয়ে দিনভর উত্তপ্ত ছিল গাজীপুর নগরীর কয়েকটি এলাকা। শ্রমিকদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে আহত হয়েছে অন্তত ১৫ জন। ভাঙচুর ও হামলার অভিযোগে ২৭ জনকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে নগরীর বিভিন্ন এলাকায় ২২টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। সারা দিনে গাজীপুর ও আশুলিয়ায় ছবিগুলো তোলা।
