শীত বিদায়ের কয়েক দিন না যেতেই বৃহস্পতিবার বিকেলে বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। প্রকৃতিতে এখনো ঝড়–বৃষ্টি সেভাবে শুরু না হওয়ায় ঘর থেকে বেরোনোর সময় ছাতা হাতে নেননি অনেকেই। সে কারণে অফিস ছুটির সময় বৃষ্টিতে ভোগান্তিতে পড়তে হয় ঘরমুখী অনেককে। এদিন বৃষ্টি হয়েছে ঢাকার বাইরেও।