কৃত্রিম বুদ্ধিমত্তার পর চীনে প্রযুক্তির নতুন আলোচনায় কেন্দ্রে এখন রোবট। শিশুদের সঙ্গে খেলাধুলা, দর্শনার্থীদের ঘুরিয়ে দেখানো, কফি বানানো কিংবা মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ—নানা কাজে ব্যবহৃত হচ্ছে এসব যন্ত্রমানব। সাংহাই ও হাংঝৌ শহরে রোবটের প্রদর্শনী ও অভিজ্ঞতা কেন্দ্রে বাড়ছে মানুষের আগ্রহ। সম্ভাবনার এই নতুন দুনিয়ায় চীনা রোবট নির্মাতাদের সাফল্যও এখন নজর কাড়ছে বিনিয়োগকারীদের।
