বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা—এক ঘণ্টার জন্য বসে এই দুধের বাজার। এরই মধ্যে বিক্রি হয়ে যায় হাজার হাজার লিটার দুধ। বলা হচ্ছে বগুড়ার শেরপুর উপজেলার সাহাপাড়া পৌর শিশুপার্কে বসা দুধের বাজারের কথা। বিভিন্ন এলাকা থেকে এই বাজারে দুধ নিয়ে আসেন বিক্রেতারা। সেই দুধের বেশির ভাগই কিনে নেয় শেরপুরের দই ও মিষ্টির দোকানগুলো। সাহাপাড়া পৌর শিশুপার্কে বসা এক ঘণ্টার দুধের বাজার নিয়ে এই ছবির গল্প।
