ছবিতে স্টিকার ও পোস্টার ডিজাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ২০২৬

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে প্রথম আলো ট্রাস্ট আয়োজিত ‘স্টিকার ও পোস্টার ডিজাইন প্রতিযোগিতা ২০২৬’-এর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতার দুই ক্যাটাগরির প্রতিটিতে ৩টি করে মোট ৬টি বিভাগে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীসহ আরও সাতজন বিশেষ পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীসহ মোট ৬০ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকার শেলটেক টাওয়ারের ডা. তৌফিক এম সেরাজ লাউঞ্জে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।

প্রথম আলো ট্রাস্ট আয়োজিত স্টিকার ও পোস্টার ডিজাইন প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে অতিথিরা।
 প্রথম আলো ট্রাস্ট আয়োজিত স্টিকার ও পোস্টার ডিজাইন প্রতিযোগিতায় বিজয়ীদের সঙ্গে অতিথিরা।
অনুষ্ঠানে বিজয়ী শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকেরা।
পুরস্কার নিচ্ছে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মিথিলা রানী নাথ।
নোয়াখালীর মাইজদী বালিকা বিদ্যা নিকেতনের শিক্ষার্থী আয়েশা আক্তার মাইসা অতিথিদের হাত থেকে পুরস্কার নিচ্ছে।
কুমিল্লা ক্যাডেট কলেজের শিক্ষার্থী সাফি আল আরিফ পুরস্কার নিচ্ছে।
পুরস্কার নিচ্ছে বগুড়ার করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী আল আরাফাত ইসলাম।
সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী উমাইয়া বিনতে আলম পুরস্কার নিচ্ছে।
পুরস্কার নিচ্ছে রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নুসরাত জাহান রুকাইয়া।
পুরস্কার নিচ্ছে চাঁদপুরের বালিথুবা আব্দুল হামিদ উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী মাহজেবিন জান্নাত।
বক্তব্য দেন প্রথম আলো ট্রাস্টের কোষাধ্যক্ষ ও এম এম ইস্পাহানি লিমিটেডের পরিচালক জাহিদা ইস্পাহানি।
বক্তব্য দেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের কো-অর্ডিনেশন ডিরেক্টর অব জয়েন্ট ভেঞ্চারস অ্যান্ড নন-এক্সিকিউটিভ ডিরেক্টর ও প্রথম আলো ট্রাস্টের চেয়ারম্যান রূপালী চৌধুরী।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য দেন প্রথম আলো ট্রাস্টের ট্রাস্টি এবং এনভয় টেক্সটাইল ও শেলটেক গ্রুপের চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ।
প্রথম আলো ট্রাস্টের ট্রাস্টি এবং সেন্ট্রাল উইমেন ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান।