শিখো-প্রথম আলো জিপিএ-৫ উৎসব

ঠাকুরগাঁও, বান্দরবান ও মাগুরায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম আলোর উদ্যোগে এবং শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় দেশের বিভিন্ন জেলায় ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে চলছে এ আয়োজন। আজ সোমবার ঠাকুরগাঁও, বান্দরবান ও মাগুরা জেলার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। তিন জেলার অনুষ্ঠান নিয়ে এবারের ছবির গল্প।

বন্ধুকে দ্রুত অনুষ্ঠানস্থলে আসার জন্য মুঠোফোনে তাড়া দিচ্ছে এই শিক্ষার্থী। মির্জা রুহুল আমিন মিলনায়তন মাঠ, ঠাকুরগাঁও, ১৮ আগস্ট
ছবি: মঈনুল ইসলাম
কয়েক দিন আগে মোটরসাইকেল দুর্ঘটনায় হাত ভেঙেছে আনিকা তাবাসসুমের। সংবর্ধনা অনুষ্ঠানে এসে বন্ধুদের সঙ্গে সেলফি তুলছে সে। মির্জা রুহুল আমিন মিলনায়তন মাঠ, ঠাকুরগাঁও, ১৮ আগস্ট
মিলনায়তনে ক্রেস্ট হাতে উচ্ছ্বসিত কৃতী শিক্ষার্থীরা। মির্জা রুহুল আমিন মিলনায়তন, ঠাকুরগাঁও, ১৮ আগস্ট
কুইজের উত্তর দিতে ব্যস্ত শিক্ষার্থীরা। মির্জা রুহুল আমিন মিলনায়তন, ঠাকুরগাঁও, ১৮ আগস্ট
ঠাকুরগাঁওয়ের কৃতী দুই নারী ফুটবলার শিক্ষার্থীদের উদ্দেশে অনুপ্রেরণামূলক বক্তব্য দিচ্ছেন। মির্জা রুহুল আমিন মিলনায়তন, ঠাকুরগাঁও, ১৮ আগস্ট
সংবর্ধনা অনুষ্ঠানে নৃত্য পরিবেশনা করেন বন্ধুসভার সদস্যরা। মির্জা রুহুল আমিন মিলনায়তন, ঠাকুরগাঁও, ১৮ আগস্ট
কৃতী শিক্ষার্থী অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করছেন রুমবাতি ত্রিপুরা নামের একজন নৃত্যশিল্পী। সদর উপজেলা মিলনায়তন, বান্দরবান, ১৮আগস্ট
বন্ধুরা মিলে সেলফি তোলায় ব্যস্ত। সদর উপজেলা মিলনায়তন, বান্দরবান, ১৮ আগস্ট
ক্রেস্ট হাতে অতিথিদের সঙ্গে ফটোসেশনে অংশ নেয় শিক্ষার্থীরা। সদর উপজেলা মিলনায়তন, বান্দরবান, ১৮আগস্ট
মিলনায়তন বসে সেলফিতে নিজেদের ছবি বন্দী করছে তিন বন্ধু। সদর উপজেলা মিলনায়তন, বান্দরবান, ১৮ আগস্ট
মাগুরায় অনলাইন কুইজে বিজয়ী শিক্ষার্থীরা বই উপহার পায়। জেলা অডিটরিয়াম, মাগুরা, ১৮ আগস্ট
মাগুরায় সংবর্ধনা অনুষ্ঠানে পাওয়া ক্রেস্ট তুলে ধরে উদ্‌যাপন করে কৃতী শিক্ষার্থীরা। জেলা অডিটরিয়াম, মাগুরা, ১৮ আগস্ট