বর্ষা এলেই সিলেট যেন নতুন করে প্রাণ ফিরে পায়। টানা বৃষ্টিতে ধুয়ে যায় ধুলোমলিন প্রকৃতি, সবুজ হয়ে ওঠে মাঠ, বন আর পাহাড়ের ঢাল। সীমান্তঘেঁষা জনপদে তখন প্রকৃতি যেন নিজের সবচেয়ে সুন্দর রূপটি মেলে ধরে। দূরের পাহাড় মেঘে ঢেকে যায়, গাছের সারি দাঁড়িয়ে থাকে সবুজ প্রহরীর মতো, আর নিচে জমে থাকা পানিতে ভেসে ওঠে আকাশের প্রতিবিম্ব। জল, পাহাড়, মেঘ আর সবুজের এই মিলনে চোখ জুড়ায়। সীমান্তবর্তী এলাকার সেই বর্ষার রূপ, যেখানে প্রকৃতি নিজেই নিজের সবচেয়ে সুন্দর প্রতিকৃতি এঁকে রাখে, উঠে এসেছে এসব ছবিতে। ছবিগুলো সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাধানগর, জাফলং চা-বাগান ও হাজীপুর মাতুরতল এলাকা থেকে তোলা