নাচ-গানে বসন্ত উৎসব  

আজ বসন্তের প্রথম দিন। দিনটি উদ্‌যাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় অনুষ্ঠিত হয়েছে বসন্ত উৎসব। নতুন প্রজন্মের কাছে দেশের ঋতুভিত্তিক উৎসব ছড়িয়ে দিতে প্রতিবছরই এই উৎসবের আয়োজন করে জাতীয় বসন্ত উৎসব উদ্‌যাপন পরিষদ। এবারের ১৪৩০ বঙ্গাব্দের বসন্ত উৎসবটি ৩০তম। সমবেত গান, নৃত্য পরিবেশনা, একক পরিবেশনা, শিশু-কিশোর ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষদের পরিবেশনা নিয়ে সাজানো হয়েছে ‘এসো মিলি প্রাণের উৎসবে’ শিরোনামের এ আয়োজন। বসন্তকথন পর্ব, প্রীতিবন্ধনী বিনিময়, আবির বিনিময় ও আনন্দ শোভাযাত্রা দিয়ে শেষ হয় উৎসবের সকালের পর্ব।

নাচে নাচে বসন্ত বরণ করছেন শিল্পীরা
নাচে নাচে বসন্ত বরণ করছেন শিল্পীরা
ঋতুরাজ বসন্তের প্রথম দিন নৃত্যের মঞ্চ রাঙিয়ে তোলেন শিল্পীরা
শিল্পীদের নৃত্য পরিবেশনা
বসন্ত উৎসবে দলীয় নৃত্য পরিবেশনা
নৃত্য পরিবেশনা
ছিল বরেণ্য শিল্পীদের একক সংগীত পরিবেশনা
বসন্ত উৎসবে যোগ দিয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ
রঙিন সাজে বসন্ত উৎসবে অংশ নিয়েছেন এই তরুণী
বসন্ত উৎসবে ছিল প্রীতিবন্ধনী বিনিময় ও আবির বিনিময়  
উৎসবে বসন্ত-আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। চারুকলা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ঘুরে আবার চারুকলায় ফিরে যায় শোভাযাত্রাটি
শোভাযাত্রায় ছিল নাচ আর গান
বসন্ত-আনন্দ শোভাযাত্রা