ট্রাকে গরু–ছাগল ঢুকছে চট্টগ্রামে

পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে চট্টগ্রাম নগরে বাড়ছে কোরবানির পশুর সরবরাহ। কুষ্টিয়া, যশোর, সিরাজগঞ্জ, ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাকে গরু–ছাগল আসছে নগরের পশুর হাটগুলোয়। এবার চট্টগ্রামে সাতটি অস্থায়ী ও তিনটি স্থায়ী হাট বসবে। ঈদের দিন সকাল পর্যন্ত হাটে বেচাকেনা চলবে। হাটে ট্রাক থেকে গরু–ছাগল নামানো, খড় ও ভুসির ব্যবস্থা করা—সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন ব্যবসায়ী ও শ্রমিকেরা।

দূরদূরান্তের জেলা থেকে গরু আনা হয়। দীর্ঘ যাত্রার ক্লান্তিতে অনেক সময় গাড়িতে ঘুমিয়ে নেন ব্যবসায়ী ও শ্রমিকেরা।
দূরদূরান্তের জেলা থেকে গরু আনা হয়। দীর্ঘ যাত্রার ক্লান্তিতে অনেক সময় গাড়িতে ঘুমিয়ে নেন ব্যবসায়ী ও শ্রমিকেরা।
গরুর পাশাপাশি ছাগলও আনছেন ব্যবসায়ীরা।
কুষ্টিয়া, যশোর, সিরাজগঞ্জ, ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাকে গরু আসছে নগরে।
পশুর হাটে বিভিন্ন আকারের গরু।
ট্রাক থেকে নামানো হচ্ছে গরু। সিডিএ বালুর মাঠ।
গরু দুটিকে নেওয়া হচ্ছে হাটে।
গরুর খাবার হিসেবে খড় নিয়ে যাচ্ছে।
একসঙ্গে অনেকগুলো ট্রাক থেকে গরু নামছে।