রাঙামাটির সাজেকে প্রতিদিন ভিড় করছেন হাজারো পর্যটক। পাহাড়ের সৌন্দর্য দেখতে তাঁরা সাজেকের আনাচকানাচে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান। এর মধ্যে বেশ জনপ্রিয় কংলাক পাহাড়। এই পাহাড়ের চূড়া থেকে পুরো সাজেক ও আশপাশের পাহাড়গুলো দেখা যায়। চূড়ায় রয়েছে কয়েকটি ঘর আর দোকান। সেখানে সাজেকের সৌন্দর্য উপভোগের পাশাপাশি বিশ্রামও নেওয়া যায়। পাহাড়ে সূর্যাস্ত দেখতে বিকেলে বেশি পর্যটক ওঠেন কংলাক পাহাড়ে।