ভাঙা জাহাজের ধনভান্ডার ভাটিয়ারী

চট্টগ্রামের ভাটিয়ারীতে ঢুকলেই মনে হবে, যেন কোনো বিশাল জাহাজের ভেতর হাঁটছেন। এক দোকানে বিশাল জাহাজের স্টিয়ারিং, অন্য দোকানে গ্রামোফোন, টাইপরাইটার কিংবা দূরবীক্ষণ যন্ত্র। কোথাও ঝুলছে বিদেশি ঝাড়বাতি, কোথাও সাজানো আছে আসবাব, ফ্রিজ, ওয়াশিং মেশিন কিংবা রান্নাঘরের স্টিলের সামগ্রী। দেশের বিভিন্ন উপকূলে ভাঙা জাহাজের যাত্রা শেষ হলেও সেখান থেকে উদ্ধার হওয়া এসব হাজারো পণ্যের নতুন জীবন শুরু হয় এই ভাটিয়ারীতে। কম খরচে ঘর সাজানো থেকে শুরু করে বিরল সংগ্রহের জিনিস খোঁজা—সবকিছুর জন্যই বহু মানুষের গন্তব্য এই ব্যতিক্রমী বাজার। এসব নিয়েই এই ছবির গল্প।

বিক্রির জন্য দোকানে রাখা জাহাজের বড় বড় স্টিয়ারিং
বিক্রির জন্য দোকানে রাখা জাহাজের বড় বড় স্টিয়ারিং
আছে জাহাজের বিভিন্ন ধরনের আসবাব
পিতলের জিনিসপত্র
আছে গ্রামোফোনসহ হরেক রকমের জিনিস
জাহাজে থাকা ফ্রিজ ও ওয়াশিং মেশিন
ঘর সাজাতে যা কিছু লাগে, তার প্রায় সবই আছে এখানে
রান্নাঘরের স্টিলের সামগ্রী
পুরোনো দিনের টাইপরাইটার মেশিন
দূরবীক্ষণ যন্ত্র, পুরোনো কম্পাস ও আছে জাহাজের শোপিস
পুরোনো জাহাজ দিয়ে তৈরি নৌকা