ছোট-বড় টিলাজুড়ে বিস্তৃত সবুজ চা-বাগান। বাগানের মাঝখানে টলটলে পানির অপরূপ এক হ্রদ (লেক)। স্থানীয় লোকজনের কাছে এটি ‘বিসলার বান’ নামে পরিচিত। তবে পোশাকি নাম ‘ক্যামেলিয়া লেক’। ভ্রমণপিপাসু মানুষের কাছে এখন সুপরিচিত এটি। ব্রিটিশ কোম্পানি ডানকান ব্রাদার্সের মালিকানাধীন মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর চা-বাগানে এর অবস্থান। এ হ্রদের সৌন্দর্য উপভোগ করতে চা-বাগান কর্তৃপক্ষের অনুমতি নিয়ে ভেতরে ঢুকতে হয়। অপরূপ এ হ্রদ নিয়ে আজকের ছবির গল্প।