মহাসড়কে বিশৃঙ্খলা

সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে সাদাপাথর, বিছনাকান্দি ও রাতারগুলে যান দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকেরা। ব্যস্ত এই সড়ক দিন দিন যেন মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে। এর প্রধান কারণ অনিয়ন্ত্রিত ও অসচেতন চলাচল। ওভারটেকিং ও অতিরিক্ত গতিতে যান চলাচল নিত্যদিনের ঘটনা। অবাধে চলে তিন চাকার বাহন। এর ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এরপরও সেভাবে ফিরছে না সচেতনতা, শৃঙ্খলা। ছবিগুলো টুকেরবাজার, মালনীছড়া, বর্ণি এলাকা থেকে সম্প্রতি তোলা।

মহাসড়কটি যেন ব্যাটারিচালিত অটোরিকশার দখলে।
মহাসড়কটি যেন ব্যাটারিচালিত অটোরিকশার দখলে।
ঝুঁকি নিয়ে চলছে ওভারটেকিং।
মহাসড়কের উঁচু-নিচু জায়গায় প্রায় ঘটে দুর্ঘটনা।
বাঁকেও যানবাহনের গতি নিয়ন্ত্রণের চেষ্টা কম।
ব্যস্ত মহাসড়ক পার হচ্ছে গবাদিপশু।
মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশার বেশ দাপট।
বাসকে ওভারটেকিং করছে মোটরসাইকেল।
ট্রাক্টরে করে নেওয়া হচ্ছে ইট। পাশ দিয়ে ওভারটেকিং করছে একটি ট্রাক।
ব্যস্ত মহাসড়কে অবাধে চলছে ব্যাটারিচালিত অটোরিকশা।
মাঝপথে নষ্ট হয়ে গেছে অটোরিকশা। আরেকটি অটোরিকশা থেকে একজন পা দিয়ে সেটিকে সামনের দিকে নেওয়ার চেষ্টা করছেন।