আড়িয়া পালপাড়ার মৃৎশিল্প

বগুড়ার শাজাহানপুর উপজেলার করতোয়া নদীর তীরে আড়িয়া পালপাড়া। সেখানকার কারিগরেরা এখনো মাটির জিনিসপত্র তৈরির ঐতিহ্য টিকিয়ে রেখেছেন। আড়িয়া পালপাড়ায় মৃৎশিল্পের কারিগরদের কর্মব্যস্ততার কয়েকটি ছবি নিয়ে এই ছবির গল্প।

মাটির তৈজসপত্র তৈরির জন্য মাটি তৈরি করা হচ্ছে।
মাটির তৈজসপত্র তৈরির জন্য মাটি তৈরি করা হচ্ছে।
তৈজসপত্র তৈরির জন্য প্রস্তুত করা মাটি এক জায়গায় স্তূপ করে রাখা হয়
বাড়ির উঠানে বসে মাটি দিয়ে দইয়ের সরা তৈরি করছেন এক নারী।
নকশা করা মাটির পাত্র তৈরি করছেন একজন।
দইয়ের সরা তৈরির পর রোদে শুকাতে নিয়ে যাচ্ছেন এক কারিগর।
দইয়ের পাত্র রোদে শুকাতে দেওয়া হচ্ছে।
রোদে শুকানোর পর এসব মাটির জিনিস ভাটায় পোড়া হচ্ছে।
পোড়ানো পর নকশিবাটি স্তরে স্তরে সাজিয়ে রাখা হয়েছে ।