ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শেষে এখন ভোট গ্রহণের অপেক্ষা। আগামী বৃহস্পতিবার হবে ভোট গ্রহণ। কেন্দ্রগুলোয় সিসি ক্যামেরা বসানো থেকে শুরু করে ব্যালট বাক্স ও নির্বাচনী সরঞ্জাম পৌঁছনোর কাজে ব্যস্ত এখন সংশ্লিষ্ট ব্যক্তিরা। ভোটারদের নিরাপত্তায় মাঠে নেমেছে যৌথ বাহিনী। চলছে নিয়মিত টহল ও মহড়া। শহর থেকে গ্রাম—চায়ের আড্ডার বিষয় এখন ভোটের সমীকরণ।
