ঘন কুয়াশার কারণে যানবাহন নিয়ে নোঙর করা ছিল ফেরি রজনীগন্ধা। পাটুরিয়ার ৫ নম্বর ঘাটের কাছাকাছি ছিল ফেরিটির অবস্থান। পদ্মা নদীর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথের ফেরিটি আজ বুধবার সকালে ডুবে যায়। ফেরিডুবির ঘটনায় ১০ জন উদ্ধার হন। নিখোঁজ আছেন একজন। ফেরিটিতে পণ্যবাহী ৯টি যানবাহন ছিল।
