রাতের বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকার সড়ক

দিনভর ছিল ভ্যাপসা গরম। সন্ধ্যার পর নামে অঝোরে বৃষ্টি। শহরের বিভিন্ন সড়ক পানিতে ডুবে যায়। জলাবদ্ধ সড়কে দুর্ভোগে পড়েন চলাচলকারীরা। অনেকের গাড়িতে পানি ঢুকে ইঞ্জিন বিকল হয়ে যায়। আজ রাত সাড়ে আটটার দিকে রাজধানীর গ্রিন রোড এলাকার চিত্র তুলে ধরা হলো।

বৃষ্টি হচ্ছে অনবরত। এর মধ্যেই বিকল হওয়া মোটরসাইকেল নিয়ে গন্তব্যের দিকে যাচ্ছেন একজন।
বৃষ্টি হচ্ছে অনবরত। এর মধ্যেই বিকল হওয়া মোটরসাইকেল নিয়ে গন্তব্যের দিকে যাচ্ছেন একজন।
পানি বেড়ে রিকশার প্রায় অর্ধেক ডুবে যায়।
জলাবদ্ধ সড়কে সড়ক বিভাজকের পাশ দিয়ে ধীরে ধীরে চলছে রিকশাগুলো।
বৃষ্টির মধ্যে জলাবদ্ধ সড়কে ভোগান্তি।
বিপাকে অটোরিকশার চালক।
অ্যাম্বুলেন্স চলছে ডুবে ডুবে।
গাড়ি চললেই পানি ঢেউ তোলে। এর মধ্য দিয়েই চলছে যানবাহন।
পানিতে বিকল হওয়া গাড়ি ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন এক ব্যক্তি।