তিন মাসের বেশি সময় বন্ধ থাকার পর রাঙামাটির কাপ্তাই হ্রদে আবার শুরু হয়েছে মাছ আহরণ। ১০ আগস্ট দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে হ্রদে পুনরায় জাল ফেলেছেন জেলেরা। ভোর হতেই মৎস্য অবতরণকেন্দ্র ও আড়তগুলোতে শুরু হয়েছে জেলে, ব্যবসায়ী ও শ্রমিকদের কর্মব্যস্ততা। দীর্ঘ সময় মাছ ধরা বন্ধ থাকায় এবার হ্রদে প্রচুর কাচকি, চাপিলাসহ বিভিন্ন দেশি ছোট মাছের পাশাপাশি ধরা পড়ছে বড় আকারের কাতলা, কালবাউশ ও আইড়। ছবির গল্পে দেখে নেওয়া যাক কাপ্তাই হ্রদের বর্তমান চিত্র।