রাজধানীতে বৃষ্টি, জলজটে দুর্ভোগ

অল্প সময়ের বৃষ্টিতে আজ সকালে রাজধানীর বিভিন্ন সড়কে জমে যায় পানি। কোথাও হাঁটুসমান পানিতে যানবাহন চলেছে ধীরগতিতে, কোথাও পানির মধ্যেই যাতায়াত করতে হয় পথচারীদের। জলজটে ভোগান্তিতে পড়েন দোকানি, ক্রেতা, রিকশাচালকসহ সাধারণ মানুষ। পানির কারণে ব্যাহত হয় স্বাভাবিক চলাচল ও ব্যবসা-বাণিজ্য।

জলাবদ্ধ সড়কে পানির তোড়ে ধীরগতিতে চলছে বাস ও ব্যক্তিগত গাড়ি। রাজধানীর নিউমার্কেট এলাকায়
জলাবদ্ধ সড়কে পানির তোড়ে ধীরগতিতে চলছে বাস ও ব্যক্তিগত গাড়ি। রাজধানীর নিউমার্কেট এলাকায়
হুইলচেয়ারে বসে জলাবদ্ধ পথ পাড়ি দিচ্ছেন এক নারী। রাজধানীর গ্রিন রোড এলাকায়
বৃষ্টি হলেই তলিয়ে পড়ে রাজধানীর হকার্স মার্কেট এলাকা
জলাবদ্ধ সড়কে ভোগান্তিতে নগরবাসী। হাঁটুসমান পানি পেরিয়ে যেতে হচ্ছে গন্তব্যে। রাজধানীর নিউমার্কেট এলাকায়
কোমরসমান পানি মাড়িয়ে সাইকেল নিয়ে এগিয়ে যাচ্ছেন এক ব্যক্তি, রাজধানীর গ্রিন রোড এলাকায়
হাঁটুপানিতে মালামাল নিয়ে বিপাকে পথচারী। রাজধানীর নিউমার্কেট এলাকায়
জলাবদ্ধ ধানমন্ডি হকার্স মার্কেটের ফুটপাত, বাধ্য হয়ে পানিতেই হাঁটতে হচ্ছে স্থানীয় মানুষের
পণ্য কিনতে এসে বিপাকে। পানি মাড়িয়ে যেতে হচ্ছে গন্তব্যে
সড়কে হাঁটুসমান পানি। হাঁটুপানি মাড়িয়ে গন্তব্যে যাচ্ছেন নগরবাসী