বগুড়া শহর থেকে উত্তরে মহাসড়ক ঘেঁষে পাশাপাশি দুটি গ্রাম। একটির নাম গোকুল ও অন্যটি ধাওয়াকোলা। গ্রাম দুটিকে ‘নার্সারি গ্রাম’ বললেও ভুল হবে না। কারণ, দুই গ্রামে নার্সারি আছে শতাধিক। বসন্তবরণ ও বিশ্ব ভালোবাসা দিবস সামনে রেখে দুই গ্রামে গোলাপ ফুলের মেলা বসেছিল। দূরদূরান্ত থেকে ব্যবসায়ীরা এসেছিলেন গোলাপ বাগান থেকে দরদাম করে গোলাপ ফুল কিনতে। সম্প্রতি তোলা ছবি।
