একদিন বৃষ্টির সকাল

আগস্টের শুরু থেকেই বৃষ্টির হচ্ছে। আবহাওয়ার খবর বলছে, এ বৃষ্টিবলয় চলবে মাসজুড়ে। শ্রাবণের এ বৃষ্টি যেমন উপভোগ্য, তেমনি ভোগান্তির। এই বৃষ্টির কারণে প্রতিদিন কাজে বের হওয়া মানুষ বিপাকে পড়ে। বৃষ্টি থেকে রক্ষা পেতে কেউ পলিথিন মুড়িয়ে, কেউ ছাতা মাথায় গন্তব্যে যাচ্ছেন। আবার কেউবা ভিজেই রওনা হয়েছেন। খুলনার রূপসা উপজেলার কাজলা এলাকা থেকে আজ শুক্রবার তোলা ছবি।

বৃষ্টিতে ছাতা মাথায় কাজে বের হয়েছেন এক ভ্যানচালক
বৃষ্টিতে ছাতা মাথায় কাজে বের হয়েছেন এক ভ্যানচালক
বৃষ্টি থেকে রক্ষা পেতে পলিথিন মুড়িয়ে গন্তব্যে যাচ্ছেন এক মোটরসাইকেলচালক ও আরোহী
পিকআপের ওপর বসে গরু নিয়ে যাচ্ছেন ব্যাপারীরা। বৃষ্টিতে ভিজেই রওনা হয়েছেন তাঁরা
বৃষ্টিতে ভিজে ট্রাক্টর নিয়ে কাজ শেষে ফিরছেন এক ব্যক্তি
বৃষ্টিতে ভিজেই মালামাল নিয়ে সাইকেলে চড়ে গন্তব্যে রওনা হয়েছেন এক ব্যক্তি
ছাতা মাথায় ভ্যানে করে কাঠ নিয়ে চলেছেন এক ব্যবসায়ী
বৃষ্টির থেকে রক্ষা করতে ভ্যানচালকের মাথায় ছাতা ধরেছেন এক যাত্রী
দোকানের মালামাল পলিথিনে ঢেকে চলেছেন ভ্যানচালক