নিষিদ্ধ জালে মাছ ধরা

পশুর নদে ইলিশের ভরা মৌসুমেও থামছে না নিষিদ্ধ কারেন্ট জালের অবাধ ব্যবহার। সরকারি নিষেধাজ্ঞা ও আইনের তোয়াক্কা না করে স্থানীয় জেলেরা প্রকাশ্যে জাল ফেলছেন। এ ঘটনায় ইলিশের পাশাপাশি ধরা পড়ছে বিভিন্ন দেশি প্রজাতির ছোট মাছ ও জলজ প্রাণী। পশুর নদের বিভিন্ন এলাকা ঘুরে ছবিগুলো সম্প্রতি তোলা।

পশুর নদে নিষিদ্ধ কারেন্ট জাল পাতছেন তাঁরা
পশুর নদে নিষিদ্ধ কারেন্ট জাল পাতছেন তাঁরা
নদে পাতা কারেন্ট জাল টেনে তোলা হচ্ছে
নদের বুকে জেলেদের ব্যস্ততা—কেউ জাল পাতছেন, কেউ তুলছেন
নৌকায় ভেসে নদের জলে মাছ ধরছেন জেলেরা
মোংলা বন্দরের ব্যস্ত নৌপথে নোঙর করা জাহাজের পাশে চলছে মাছ ধরা
নদের প্রায় সব প্রান্তে এখন একই চিত্র—দলে দলে মাছ ধরছেন জেলেরা
দুটি জাল একটি আরেকটির সঙ্গে জড়িয়ে গেছে, নৌকায় বসে সেই জট ছাড়াতে ব্যস্ত দুই জেলে