সুন্দরবনের কচিখালীতে প্রকৃতির মায়া

বঙ্গোপসাগরের লোনাজল আর সুন্দরবনের ঘন ম্যানগ্রোভ অরণ্য যেখানে মিলেছে, সেখানেই কচিখালী। সুন্দরবনের শরণখোলা রেঞ্জের এই পর্যটনকেন্দ্র যেন প্রকৃতির এক অনন্য আয়োজন। একদিকে নদীর ঢেউ, অন্যদিকে সমুদ্রসৈকত আর মাঝখানে ঘন অরণ্যে হরিণ, পাখি, প্রজাপতি ও নানা উদ্ভিদের বিচরণ। সুন্দরবনের কচিখালীরতে নীল-সবুজ প্রকৃতি আর বন্য প্রাণীর সৌন্দর্য নিয়ে ছবির গল্প

নদীর চরে দুটি চ্যাগা পাখির খুনসুটি
নদীর চরে দুটি চ্যাগা পাখির খুনসুটি
খাল ধরে এগোলেই চোখে পড়ে সুন্দৃরবনের এমন মনোরম দৃশ্য
খালের পাড়ে দেখা যায় গোলফলগাছ
ওয়াচ টাওয়ার থেকে দেখা সুন্দরবনের দৃশ্য
চলাচলের পথের পাশে বড় বড় ঘাস। বাঘের বিশ্রামের জন্যও এসব জায়গা উপযোগী
কচিখালীতে দেখা যায় প্রচুর গেওয়াগাছ
পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুটি হরিণকে দেখে মনে হয়, যেন নিজেদের মধ্যে কথা বলছে
কচিখালীতে দেখা মেলে নানা প্রজাতির প্রজাপতির
কচিখালী থেকে ফেরার অপেক্ষায় পর্যটকবাহী একটি জাহাজ