আগুনে পোড়া টুপটুপ রিসোর্ট

কক্সবাজারের ইনানীর পাটুয়ারটেক সৈকতে অবস্থিত টুপটুপ রিসোর্টের বিভিন্ন অংশ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় অন্তত ১০ জন পর্যটকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে একই পরিবারের ৬ জন রয়েছেন। অগ্নিকাণ্ডের পর কক্ষজুড়ে ছড়িয়ে আছে পোড়া আসবাব ও ধ্বংসাবশেষ। দেয়াল ও অন্যান্য স্থাপনায় রয়ে গেছে আগুনের চিহ্ন। আগুনে ক্ষতিগ্রস্ত রিসোর্টের বিভিন্ন অংশে এখন দৃশ্যমান ধ্বংসের চিহ্ন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত টুপটুপ রিসোর্ট। আগুনে ভবনের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত টুপটুপ রিসোর্ট। আগুনে ভবনের বিভিন্ন অংশ পুড়ে গেছে।
আগুনে পোড়া টুপটুপ রিসোর্টের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করছেন তদন্ত দলের সদস্যরা।
টুপটুপ রিসোর্টের ভবনের জানালা দিয়ে আগুনে পোড়া ধ্বংসাবশেষ ফেলছেন ফায়ার সার্ভিসের একজন কর্মী।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবনের ভেতরে দেখছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগুনে পুড়ে কক্ষের আসবাব ও দেয়াল কালচে হয়ে গেছে। মেঝেজুড়ে ছড়িয়ে আছে পোড়া জিনিসপত্র ও ধ্বংসাবশেষ।
আগুনে পুড়ে গেছে কক্ষের আসবাব।
পুড়ে গেছে ভবনের ভেতরে থাকা বৈদ্যুতিক সরঞ্জাম। চারপাশের দেয়ালেও আগুনের ক্ষতচিহ্ন স্পষ্ট।
রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের মরদেহ নেওয়া হয় সদর হাসপাতালে। স্বজনহারা এক ব্যক্তিকে আবেগাপ্লুত অবস্থায় দেখা যায়।