ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পয়োনালা সংস্কারকাজের জন্য পুরান ঢাকার গেন্ডারিয়ার দীননাথ সেন রোড কয়েক মাস ধরে খুঁড়ে রাখা হয়েছে। সংস্কারকাজ ধীরগতিতে চলায় পথচারীদের দিনের পর দিন ভোগান্তি পোহাতে হচ্ছে। ব্যবসাপ্রতিষ্ঠানেও স্থবিরতা নেমে এসেছে। সামান্য বৃষ্টিতেই খুঁড়ে রাখা সড়কে জমে কাদা ও নোংরা পানি, আর শুকনা সময়ে ধুলাবালু যেন নিত্যসঙ্গী। এই ভোগান্তি থেকে নিষ্কৃতি পেতে দ্রুত কাজ শেষের অপেক্ষায় এলাকাবাসী।
