কোরবানির ঈদের আগে ব্যস্ত লবণ কারখানা

পশুর চামড়া সংরক্ষণে লবণের প্রয়োজন হয়। তাই কোরবানির ঈদের আগে এর চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। চাহিদা মেটাতে কর্মব্যস্ততা বাড়ে লবণ তৈরির কারখানায়। প্রতিবছরের মতো এবারও এর ব্যতিক্রম নেই। ট্রলার থেকে লবণ নামাতে এবং সেই লবণ পরিষ্কার করে গন্তব্যে পৌঁছাতে বিভিন্ন কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। চট্টগ্রাম নগরের আনু মাঝির ঘাট এলাকায় লবণ তৈরির ব্যস্ততা নিয়ে ছবির গল্প।

ট্রাক থেকে নামানো হচ্ছে লবণ।
ট্রাক থেকে নামানো হচ্ছে লবণ।
লবণ নিয়ে যাচ্ছেন এক শ্রমিক।
সাজিয়ে রাখা বিভিন্ন আকারের (দানা) লবণ।
ট্রলারের নিচ থেকে লবণ নিচ্ছেন লবণশ্রমিকেরা।
লবণ পরিষ্কারের কাজে ব্যস্ত শ্রমিক।
পরিষ্কারের পর স্তূপ করে রাখা হচ্ছে লবণ।
লবণ কারখানায় ব্যস্ত শ্রমিকেরা।
স্তূপ ভেঙে নেওয়া হচ্ছে লবণ।
ট্রলার থেকে তোলা হচ্ছে লবণ।
ট্রলার থেকে খালাস করা হচ্ছে লবণ।
পা বাঁচাতে শ্রমিকেরা ব্যবহার করেন মোজা।
এভাবে সারিবদ্ধভাবে ট্রাকে তোলা হয় লবণ।
সাজিয়ে রাখা হচ্ছে প্যাকেট করা লবণ।