হাওরের ধারে নরম বাতাসে দুলছে ঢোলকলমি ফুল। কোথাও জলে ভেজা, কোথাও শুকনা জমিতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই গাছগুলো। বেগুনি-গোলাপি ফুলে ভরে গেছে চারদিক। গ্রামবাংলার এমন জায়গা নেই, যেখানে ঢোলকলমি চোখে পড়ে না। অনেকের কাছে ঢোলকলমি আগাছা মনে হলেও দূর থেকে ঢোলকলমির ফুলের সৌন্দর্য বেশ নজরকাড়া। সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকা থেকে ঢোলকলমির মনোহারী সৌন্দর্য নিয়ে ছবির গল্প: