তিন বছর বন্ধ থাকার পর আবার চালু হয়েছে শতবর্ষী প্যাডেল স্টিমার পি এস মাহসুদ। আজ শনিবার সকালে ঐতিহ্যবাহী এই নৌযান চলাচলের উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাখাওয়াত হোসেন। এরপর ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যাত্রা শুরু করে স্টিমারটি। প্রতি শুক্রবার সকাল আটটায় বরিশালের উদ্দেশে ছেড়ে যাবে স্টিমারটি, পৌঁছাবে সন্ধ্যায়। ঐতিহ্যবাহী প্যাডেল স্টিমারের ভেতরে কী আছে, তা নিয়ে এবারের ছবির গল্প।
