বাহারি ফড়িং

গ্রামীণ মেঠো পথ। পথের পাশে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে শুকিয়ে যাওয়া মরিচগাছ আর সবজির ডগা। প্রকৃতির এই নিবিড় শান্ত পরিবেশেই ডানা মেলেছে শত শত রঙিন ফড়িং। লাল, নীল, হলুদসহ নানা রঙের ফড়িংয়ের ওড়াউড়িতে প্রাণবন্ত পুরো পথ। বগুড়া সদর উপজেলার নুরুইল গ্রামের মেঠো পথে এমন বর্ণিল ফড়িংয়ের আনাগোনা নিয়ে এই ছবির গল্প।

সবজির শুকনো ডগায় ডানা মেলেছে টুকটুকে লাল একটি ফড়িং।
সবজির শুকনো ডগায় ডানা মেলেছে টুকটুকে লাল একটি ফড়িং।
সবুজ ধানখেতে বসে আছে সোনালি-হলুদ রঙের ফড়িং।
শুকনো ডালপালায় ডানা ছড়িয়ে এক ফড়িং।
রোদে চিকচিক করছে ফড়িংয়ের স্বচ্ছ ডানা।
মেঠো পথের ধারে শুকনো ডাল আঁকড়ে ধরেছে গাঢ় লাল রঙের ফড়িং।
শুকনো ডালে ডানা মেলে বসে আছে ফড়িং।
ডালে বসে থাকা একটি ফড়িং।
মিষ্টি রোদে ডানা মেলে রূপ ছড়াচ্ছে লাল টুকটুকে ফড়িং।
ডানা মেলে বসেছে একটি ফড়িং।