শীতে সবজির চারা পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। কেউ কেউ সবজির চারায় সার, কীটনাশক ছিটাচ্ছেন। আবার কেউ কেউ খেত আগাছামুক্ত করতে নিড়ানি দিচ্ছেন। আবার কেউ কেউ পাকা টমেটো তুলছেন। চট্টগ্রাম নগরে টমেটো চাষে হালিশহর অন্যতম। সেখানে টমেটোর ফলন হয়েছে বেশি।