রাজধানীর মিরপুর-১ এলাকার সড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠেছিল অবৈধ দোকানপাট। এগুলো উচ্ছেদ করতে আজ বুধবার অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অভিযানে সড়ক ও ফুটপাত দখলমুক্ত করা হয়। ছবিগুলো আজ সকালে তোলা।
শুভ্র কান্তি দাশ ঢাকা
উচ্ছেদ অভিযানের শুরুতে জড়ো হন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
বিজ্ঞাপন
অবৈধ দোকানপাট ভেঙে দেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
ভেঙে ফেলা হচ্ছে সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা। অভিযানের মধ্যে দোকানের টিন–বাঁশ সরিয়ে নিচ্ছেন লোকজন। ফুটপাত দখলমুক্ত করতে চলছে অভিযান। দোকানের বাইরে রাখা মালপত্র সরিয়ে নিচ্ছেন দোকানিরা।উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট। ফুটপাতে বসা হকাররা মালপত্র সরিয়ে নিচ্ছেন। অভিযানের মুখে রিকশায় করে সরিয়ে নেওয়া হচ্ছে মালপত্র।