হেমন্তে হাওরের চেনা দৃশ্য

কয়েক দিন আগেও চারদিকে ছিল থইথই পানি। সেই হাওরের দৃশ্য এখন পাল্টে গেছে। কমতে শুরু করেছে পানি, কোথাও একদম নেই। জেগে উঠেছে মেঠো পথ। মাঠজুড়ে গজিয়েছে নরম ঘাস, তা চষে বেড়াচ্ছে গরুর পাল। বেশির ভাগ নৌকা যেন অলস পড়ে আছে। হেমন্তের আগমনে হাওরজুড়ে ভেসে ওঠা এই চেনা দৃশ্যগুলো প্রকৃতি আর পল্লিজীবনের এক অপূর্ব মিতালির গল্প। রূপসী বাংলার এই ছবিগুলো তোলা হয়েছে সিলেট সদরের পিঠাকরা ও উফতার হাওর থেকে।

নৌকায় বসে শিকারের অপেক্ষায় মাছরাঙা
নৌকায় বসে শিকারের অপেক্ষায় মাছরাঙা
পানি কমতে না কমতেই মাটিতে ফাটল ধরেছে হাওরের বুকে
মাছ ধরা শেষে হাওরে অলস পড়ে আছে নৌকা
গোধূলিলগ্নে ফিঙে পাখি
জেগে ওঠা মেঠো পথ ধরে সাইকেল চালিয়ে যাচ্ছে এক শিশু
হাওরে দেখা মেলে এমন হাঁসের বিচরণ
বিস্তীর্ণ সবুজ ভূমিতে ঘাস খাচ্ছে গরুর পাল
হাওরে নৌকা নিয়ে ঘুরতে বেড়িয়েছেন কয়েকজন
হাওরপাড়ের চেনা দৃশ্যে রাজহাঁস
হাওরপাড়ে পড়ন্ত বিকেল