পাবনার গরু আনা হচ্ছে ঢাকায়

ঈদুল আজহার বাকি আছে আর মাত্র চার দিন। ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন জায়গার মতো পাবনার গ্রামে গ্রামেও লালন–পালন করা হয়েছে গরু। পাবনা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গৌরাঙ্গ কুমার তালুকদার জানান, পাবনায় এ বছর ৩ লাখ ১২ হাজার কোরবানির পশুর চাহিদা থাকলেও ৬ লাখ ৩৪ হাজারের বেশি পশু প্রস্তুত হয়েছে। জেলার চাহিদা মিটিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গার হাটে চলে যাচ্ছে এসব গরু। পাবনার একটি গ্রাম থেকে প্রতিদিন ঢাকার গাবতলীর হাটে আসছে চার থেকে পাঁচ ট্রাক গরু। কোরবানির গরু ঢাকা আনার কিছু চিত্র নিয়ে এই ছবির গল্প। ছবি: হাসান মাহমুদ

কোরবানির ঈদে বিক্রির আশায় পাবনার বিভিন্ন উপজেলার গ্রামে গরু বড় করেছেন খামারিরা।
কোরবানির ঈদে বিক্রির আশায় পাবনার বিভিন্ন উপজেলার গ্রামে গরু বড় করেছেন খামারিরা।
স্থানীয় হাটের পাশাপাশি ব্যাপারীর হাত ধরে এসব গরু চলে আসছে ঢাকায়।
ঢাকায় আনতে ট্রাকে তোলার জন্য বাগানে বেঁধে রাখা গরু।
গ্রামের বাড়িতে বড় করা এসব গরু ট্রাকে করে আনা হচ্ছে ঢাকায়।
ট্রাকে তোলা হচ্ছে গরু।
ট্রাকে তোলার সময় গরুর সঙ্গে দৌড়ান রাখাল।
ছুটে যাওয়া গরুটি ধরে এনে ট্রাকে তোলা হচ্ছে।
গরু ছুটছে, সামলানোর জন্য তার সঙ্গে দৌড়াতে হয় রাখালকে।
এভাবেই ট্রাকে করে গ্রামের গরু আনা হয় গাবতলীর হাটে।