শশীলজ, ময়মনসিংহ

ময়মনসিংহের মুক্তাগাছার জমিদার বংশের উত্তরসূরি নিঃসন্তান মহারাজা সূর্যকান্ত আচার্য চৌধুরী তাঁর দত্তক পুত্র শশীকান্তের নামানুসারে ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে শশীলজ নামের একটি বিলাসবহুল দ্বিতল প্রাসাদ নির্মাণ করেছিলেন। ব্রহ্মপুত্রের অদূরে সুরম্য এ অট্টালিকা প্যারিস ও ইউরোপের বিভিন্ন স্থান থেকে সংগৃহীত নানা ধরনের শৌখিন উপকরণ দিয়ে সজ্জিত ছিল। নির্মাণশৈলী ও সৌন্দর্যের অনন্য নিদর্শন ছিল এ রাজমহল। কিন্তু ১৮৯৭ সালের জুনে প্রবল ভূমিকম্পে বিধ্বস্ত হয় মহলটি। তারপর ১৯০৫ থেকে ১৯১১ সালের মধ্যে মহারাজ শশীকান্ত পুনরায় একতলাবিশিষ্ট স্থাপনাটি নির্মাণ করেন, যা বর্তমান শশীলজ। এ স্থাপনার সৌন্দর্যও প্রতিদিন হাজারো ভ্রমণপিপাসুকে মুগ্ধ করছে। অনন্য স্থাপত্যের গঠনশৈলীর কারণে ১৯৮৯ সালে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তর এটিকে সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করে।

বিস্তৃত প্রাসাদটির প্রবেশমুখে রয়েছে অর্ধবৃত্তাকার খিলানাকৃতির প্রবেশতোরণ। এর ভেতর দিয়েই রাজপ্রাসাদে প্রবেশ করতে হয়
বিস্তৃত প্রাসাদটির প্রবেশমুখে রয়েছে অর্ধবৃত্তাকার খিলানাকৃতির প্রবেশতোরণ। এর ভেতর দিয়েই রাজপ্রাসাদে প্রবেশ করতে হয়
রাজপ্রাসাদে প্রবেশ করার মূল ফটক এটি। ফটকের সিঁড়িগুলো তৈরি হয়েছে দৃষ্টিনন্দন মার্বেল পাথরে
প্রবেশতোরণ ধরে প্রাসাদের দিকে যেতে চোখে পড়বে সবুজ ঘাসের বাগান, যেখানে অলংকৃত মার্বেল পাথর দিয়ে তৈরি ঝরনায় রয়েছে স্নানরতা একটি সুন্দর ভাস্কর্য
প্রাসাদের পেছনের অংশে পুকুরধারে ঘাটের ওপর রানির জন্য দ্বিতল স্নানঘর
প্রাসাদের পেছনের অংশ এটি। এখান থেকে প্রাসাদের পশ্চিম অংশের কক্ষে প্রবেশ করা যায় এ দরজা দিয়ে
মূল ফটকের দুই পাশে রয়েছে চোখ আটকে যাওয়ার মতো কারুকার্যখচিত স্থাপনা, যা রাজপ্রাসাদের সৌন্দর্য বহুগুণ বাড়িয়েছে
স্নানঘরের নিচে মার্বেল পাথরে বাঁধানো আকর্ষণীয় পুকুরঘাট, যেখানে বসে দর্শনার্থীরা পা ডুবিয়ে রাজবাড়ির সৌন্দর্য অবলোকন করেন
প্রাসাদের পেছনের অংশ, তারপর সবুজ ঘাসের মাঠ পেরিয়ে পুকুরঘাট
রাজবাড়ির মূল ভবনের ভেতরে পানির ফোয়ারার ওপর সাজানো ঝাঁড়বাতি
প্রাসাদের বিভিন্ন দরজার ওপর কারুকার্যখচিত নকশা করা কাচ, যা কিনা দর্শকদের দৃষ্টি কাড়ে
রাজপ্রাসাদের পেছনের দ্বার, যেখান দিয়ে বের হয়ে রাজপরিবারের সদস্যরা পুকুরঘাটে যেতেন
প্রবেশতোরণটি পার হলেই পুরো প্রাসাদটি চোখে পড়বে। প্রবেশপথ থেকেই দুই দিক থেকে দুটি রাস্তা ধরে প্রাসাদের দিকে যাওয়া যায়