চট্টগ্রামের আমবাগান শহীদ ওয়াসিম পার্কে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে রং, ফুল আর সুরের মেলায় মুখর হয়ে ওঠে চারপাশ। ‘বোধন’-এর আয়োজনে গান, নাচ আর ফুল ছিটিয়ে বসন্তকে স্বাগত জানান শিল্পীরা। ছোট-বড় সবার অংশগ্রহণে পার্কজুড়ে ছড়িয়ে পড়ে বসন্তের উচ্ছ্বাস। এসব নিয়েই এই ছবির গল্প।
