অযত্নে ধুঁকছে চিড়িয়াখানা, কমছে দর্শনার্থী

সিলেটের টিলাগড় এলাকার বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্রটি চিড়িয়াখানা হিসেবে পরিচিত। ২০১৮ সালে যাত্রা শুরুর পর থেকে পরিবেশ ও বাসস্থানের ঘাটতির কারণে সেখানে বেশ কিছু প্রাণী মারা যাওয়ার অভিযোগ ওঠে। এখনো সেটা বেহাল। ভাঙা খাঁচা ও স্থাপনায় নিয়ে অবহেলা ও অব্যবস্থাপনায় ধুঁকছে প্রতিষ্ঠানটি। দর্শনার্থীদের সংখ্যাও কমে এসেছে। ছবিগুলো সম্প্রতি তোলা।

বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্রের প্রবেশমুখে রয়েছে টিকিট কাউন্টার
বন্য প্রাণী সংরক্ষণ কেন্দ্রের প্রবেশমুখে রয়েছে টিকিট কাউন্টার
বনের মাঝে হরিণের খাঁচা
সংরক্ষণ কেন্দ্রে ১৫টি হরিণ রয়েছে
অযত্নে পাখির খাঁচা বেহাল
তিনটি ম্যাকাউ পাখি শুরু থেকে টিকে আছে
দর্শনার্থীদের জন্য বানানো ক্যানটিন দীর্ঘদিন ধরে বন্ধ পড়ে আছে
নোংরা পানিতে ভাসছে রঙিন মাছ
দর্শনার্থীদের বসার বেঞ্চগুলোয় শেওলা জমে আছে
বছর দুয়েক ধরে জেব্রার খাঁচা ফাঁকা পড়ে আছে
শিশুদের খেলার জায়গাটিতে অযত্ন-অবহেলার ছাপ স্পষ্ট
খাঁচায় রডের ওপর বসে আছে দুটি পাখি