বিরল পারুলগাছে সাদা ফুল

বগুড়ার সোনাতলা উপজেলার সরকারি নাজির আখতার কলেজটি ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হলেও ১৯৮৪ সালে সরকারি হয়। প্রায় ১৯ বিঘা জায়গার ওপর প্রতিষ্ঠিত কলেজ চত্বরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিরল বৃক্ষ পারুল। উদ্ভিদবিজ্ঞানী ও বৃক্ষবিশারদদের মতে, ৪০ থেকে ৫০ ফুটের গুল্মজাতীয় গাছটি বিরল প্রজাতির। গাছটির গা কিছুটা ধূসর কালচে ধরনের। পাতার রং গাঢ় সবুজ। পাতার আকার ছয় থেকে সাত ইঞ্চি। শীতকালে পাতা ঝরে যায় গাছটির। এপ্রিলে গাছটি পাতায়–ফুলে সুশোভিত হয়ে ওঠে। এ সময় সারা গাছে পাতার ফাঁকে ফাঁকে অজস্র সাদা ফুল ফোটে। সাদা ফুলগুলোর দৈর্ঘ্য প্রায় এক ইঞ্চি। গাছটিতে প্রায় ১০ ইঞ্চি চিকন বাঁকানো ফল হয়। ফলগুলো শুষ্ক হয়ে ঝরে পরে। ফুলগুলোর তেমন গন্ধ অনুভূত হয় না। তবুও তাতে অজস্র ভ্রমরের গুঞ্জনে কলেজ চত্বর মুখর হয়ে ওঠে। ছবিগুলো সম্প্রতি তোলা।

পারুলগাছটি পাতা–ফুলে সুশোভিত হয়ে উঠেছে
পারুলগাছটি পাতা–ফুলে সুশোভিত হয়ে উঠেছে
৪০ থেকে ৫০ ফুটের গুল্মজাতীয় বিরল প্রজাতির পারুলগাছটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সোনাতলা সরকারি নাজির আখতার কলেজ চত্বরে
গাঢ় সবুজ পাতায় ভরে গেছে গাছটি
পারুল গাছতলায় বসে প্রাণ জুড়াচ্ছেন শিক্ষার্থী
গাছতলার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন কলেজের শিক্ষার্থীরা
প্রায় শতবর্ষী গাছটি কলেজ চত্বরে শাখা–প্রশাখা ছড়িয়ে আছে