তেল সরবরাহ ঘিরে পতেঙ্গায় ব্যস্ততা

সারা দেশে জ্বালানি তেল সরবরাহের অন্যতম প্রধান কেন্দ্র চট্টগ্রামের পতেঙ্গা এলাকা। কর্ণফুলী নদীর তীরে ডলফিন ঘাটে বিদেশি তেলবাহী জাহাজ ভিড়লে পাইপলাইনের মাধ্যমে সেসব জাহাজ থেকে তেল খালাস করে বড় বড় সংরক্ষণ ট্যাংকে জমা করা হয়। সেখান থেকে পদ্মা, মেঘনা ও যমুনা তেল কোম্পানির ডিপো হয়ে দেশের বিভিন্ন স্থানে জ্বালানি তেল পাঠানো হয়। সরবরাহ পরিস্থিতি ঘিরে এখানে ব্যস্ততা বেড়েছে। তেল নিতে ডিপোগুলোর সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে তেলবাহী ট্রাক, কাভার্ড ভ্যান ও অন্যান্য যানবাহনকে। কিছু তেল নদীপথে চট্টগ্রাম থেকে বিভিন্ন জেলা–উপজেলায় পাঠানো হচ্ছে। আবার ট্রেনের মাধ্যমেও দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহন করা হচ্ছে। তবে কয়েক দিন ধরে তেল না পাওয়ার অভিযোগ তুলে ক্ষোভ জানিয়েছেন অনেক তেলবাহী ট্রাকের চালক। অন্যদিকে পেট্রলপাম্পের সামনে মোটরসাইকেল ও কাভার্ড ভ্যান চালকদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা গেছে।

তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে রাষ্ট্রায়ত্ত্ব বিভিন্ন কোম্পানির তেলবাহী গাড়ি
তেল নেওয়ার জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছে রাষ্ট্রায়ত্ত্ব বিভিন্ন কোম্পানির তেলবাহী গাড়ি
বিভিন্ন দেশ থেকে তেলের জাহাজগুলো এখানে আসে
জাহাজ থেকে এই পাইপগুলোর মাধ্যমে তেল খালাস হয়
তেল এসে বড় বড় এসব ট্যাংকে জমা হয়
ড্রামে ঢোকানো হচ্ছে তেল
তেল নেওয়ার জন্য নৌকায় রাখা হয়েছে ড্রাম
ইঞ্জিনচালিত নৌকায় করে তেলের ড্রামগুলো নেওয়া হবে চট্টগ্রামের বিভিন্ন দ্বীপে
ট্রেনে করে নিয়ে যাওয়া হচ্ছে তেল
তেল নিয়ে গাড়িগুলো বের হওয়ার সময় টাকা নেন এক ব্যক্তি