ছবিতে প্রথম আলো বৈশাখী উৎসব

বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করে নিতে আজ মঙ্গলবার সকাল থেকে রাজধানীর ইউনাইটেড সিটির মাদানী অ্যাভিনিউয়ে অবস্থিত শেফস টেবিল কোর্টসাইডে চলছে দিনব্যাপী প্রথম আলো বৈশাখী উৎসব। চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। পয়লা বৈশাখকে কেন্দ্র করে এমন একটি আয়োজন নগরজীবনে এনে দিয়েছে ঐতিহ্যের ছোঁয়া। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত। ছবিগুলো খালেদ সরকার ও তানভীর আহাম্মেদের তোলা।

জাতীয় সংগীত আর বৈশাখের গানের মধ্য দিয়ে শুরু হয় উৎসব।
জাতীয় সংগীত আর বৈশাখের গানের মধ্য দিয়ে শুরু হয় উৎসব।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছবি আঁকছে শিশুরা।
উৎসব প্রাঙ্গণে দর্শনার্থীদের একাংশ।
রঙের ছোঁয়ায় ‘শুভ নববর্ষ’ লিখেছে এক শিশু।
চলছে শিশুদের সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা।
বৈশাখী সাজে উৎসবে এসেছে শিশুটি।
গালে বৈশাখী আলপনা আঁকা হচ্ছে।
বিক্রির জন্য টেপাপুতুল সাজিয়ে রাখা হয়েছে।
উৎসব প্রাঙ্গণে রয়েছে নাগরদোলা।